Speaking Test এ Fluency ও Confidence বাড়ানোর ৫ টি কৌশল
এপ্রিল ৫, ২০২৬
Fluency আসলে কী?
অনেকের ধারণা, নেটিভ স্পিকারদের মতো খুব দ্রুত ইংরেজি বলতে পারাই হলো Fluency। এটি সম্পূর্ণ ভুল ধারণা। IELTS এ Fluency মানে হলো:
Natural pace: এ কথা বলা (খুব দ্রুতও নয়, খুব আস্তেও নয়)।
Hesitation: বা আটকে যাওয়ার পরিমাণ কম রাখা।
Self-correction: (নিজের ভুল নিজে বারবার ঠিক করা) এড়িয়ে চলা।
• আইডিয়াগুলো লজিক্যালি কানেক্ট করা।
১. শ্যাডোয়িং টেকনিক (The Shadowing Technique)
নেটিভ স্পিকারদের কথা বলার স্টাইল, পজ (pause) এবং ইনটোনেশন (intonation) কপি করার সেরা উপায় হলো শ্যাডোয়িং।
• বিবিসি পডকাস্ট বা টেড টক (TED Talk) চালু করুন।
• স্পিকার একটি বাক্য বলার পর অডিও পজ করে ঠিক তার মতো করেই বাক্যটি রিপিট করুন।
• এটি আপনার মুখের জড়তা কাটাতে জাদুর মতো কাজ করে।
২. ফিলার ওয়ার্ডস এর সঠিক ব্যবহার
কথা বলার সময় চিন্তা করার জন্য আমরা অনেক সময় "আহহ", "উমম" শব্দ করি। এর বদলে ন্যাচারাল ফিলার্স ব্যবহার করুন:
• "Well, to be honest..."
• "That's an interesting question..."
• "Let me think about that for a second..."
• "Actually, I haven't thought about it much, but..."
তবে মনে রাখবেন, প্রতিটি বাক্যের আগেই ফিলার ব্যবহার করলে এক্সামিনার বুঝে যাবেন আপনার ভোকাবুলারির অভাব রয়েছে।
৩. 4-3-2 মেথড (The 4-3-2 Method)
স্পিকিং পার্ট ২ (কিউ কার্ড) এর জন্য এটি দারুণ একটি প্র্যাকটিস মেথড:
1. একটি টপিক নিয়ে ৪ মিনিট একটানা কথা বলুন এবং রেকর্ড করুন।
2. এরপর একই টপিক নিয়ে ৩ মিনিট কথা বলুন।
3. সবশেষে, একই টপিক ২ মিনিটে শেষ করার চেষ্টা করুন।
এই প্র্যাকটিসটি আপনার ব্রেইনকে দ্রুত আইডিয়া জেনারেট করতে এবং গুছিয়ে কথা বলতে সাহায্য করে।
৪. নিজের কথা রেকর্ড করে শোনা
নিজের ভুল ধরার সবচেয়ে ভালো উপায় হলো নিজেকে শোনা।
• রেকর্ড করার পর শুনুন কোথায় আপনি অকারণে থেমে যাচ্ছেন।
• কোন শব্দগুলো বারবার রিপিট করছেন।
• গ্রামারে কোথায় ভুল হচ্ছে (যেমন: He go এর জায়গায় He goes হবে কিনা)।
৫. রেগুলার মক টেস্ট ও প্র্যাকটিস
স্পিকিং এমন একটি স্কিল যা শুধু বই পড়ে শেখা যায় না। কোচিং সেন্টারে মেন্টরদের সাথে স্পিকিং সেশনের পাশাপাশি বাসায় রেগুলার প্র্যাকটিস করা জরুরি।
আপনার যদি পার্টনার না থাকে, তবে IELTS Practice এর স্মার্ট এক্সামিনারের সাথে রিয়েল এক্সাম এনভায়রনমেন্টে আনলিমিটেড প্র্যাকটিস করতে পারেন। এটি আপনার ফ্লুয়েন্সি, প্রোনাউন্সিয়েশন এবং গ্রামারের ভুলগুলো ধরে দিয়ে আপনার কনফিডেন্স বাড়াতে সাহায্য করবেন।
IELTS Practice তে AI-powered practice শুরু করুন
ফ্রি তে শুরু করুন দিয়ে আজই preparation শুরু করুন
ফ্রি তে শুরু করুন