IELTS Practice সম্পর্কে
বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি স্মার্ট, সহজলভ্য এবং কার্যকরী IELTS প্র্যাকটিস প্ল্যাটফর্ম — সম্পূর্ণ বাংলায়।
আমাদের গল্প
বাংলাদেশে প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী IELTS দেয় — higher education, immigration বা career development এর জন্য। অনেকেই বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হন বা প্রাইভেট টিউটরের কাছে পড়েন। কিন্তু ক্লাসের বাইরে, নিজের ঘরে বসে রেগুলার প্র্যাকটিস করাটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়।
বিশেষ করে Speaking এ জড়তা কাটানো বা Writing এর ভুলগুলো সাথে সাথে ধরিয়ে দেওয়ার মতো কেউ সবসময় কাছে থাকে না। আমরা বিশ্বাস করি, কোচিংয়ের পাশাপাশি ঘরে বসে সঠিক গাইডেন্স নিয়ে প্র্যাকটিস করাটা ভালো ব্যান্ডের জন্য অত্যন্ত জরুরি।
সেই চিন্তা থেকেই IELTS Practice এর জন্ম। এটি কোনো কোচিং সেন্টারের বিকল্প নয়, বরং আপনার প্রস্তুতির এক বিশ্বস্ত সঙ্গী। আধুনিক প্রযুক্তির সাহায্যে আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেখানে আপনি যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে আপনার প্র্যাকটিস চালিয়ে যেতে পারবেন।
আমাদের প্রযুক্তি
নির্ভুল ও দ্রুত সেবার জন্য আমরা ব্যবহার করছি বিশ্বের সেরা টেকনোলজি